সভাপতির বাণী

১৯৭০ খ্রি: এক কঠিন পরিস্থিতিতে হাওর-নদী-বিল অধ্যুষিত সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলাধীন পিয়াইন নদীর তীরে হিজল তমালের শীতল ছায়ায় আবৃত ঐতিহ্য বাহী বিদ্যাপিঠ হাজী মজিদ উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয় । আমি এ মহতি লগ্নে পরম শ্রদ্ধাভরে স্বরণ করছি সেইসব কীর্তিমান শিক্ষানুরাগী প্রতিষ্ঠাতা, দাতা, উদ্যোক্তা ও শিক্ষকমন্ডলীদের-যাঁরা তাঁদের অর্থবিত্ত , শ্রম ও মেধা দিয়ে তিলে তিলে গড়ে তুলেছিলেন সবার প্রিয় অত্র এলাকার একমাত্র সর্বোচ্চ এই বিদ্যাপিঠ ।
৫০ বছর পূর্তিতে “সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব” ২০২০ খ্রি: আমাকে অনুপ্রানিত করেছে । আমার বিশ্বাস ভবিষ্যতে এই বিদ্যালয়ের কলেবর আরও বৃদ্ধি পাবে । এলাকার কোমল মতি শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সুযোগ পাবে । এই বিদ্যালয়ের অনেক কৃতি শিক্ষার্থী দেশ ও জাতি গঠনে অনন্য ভূমিকা রাখছে এখনও রেখে যাচ্ছেন ।
আমি আশা করব যে , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বির্নিমানে এই বিদ্যালয় সর্বস্তরে শিক্ষা বিস্তার করে এলাকার বিভিন্ন চাহিদা পুরনে সক্ষম হবে ।

মো: মুনসুর নুর চৌধুরী
সভাপতি
হাজী মজিদ উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়