প্রতিষ্ঠানের ইতিহাস

১৯৬৯ খ্রি: পাকিস্তানী শাসক গোষ্ঠির অরাজকতার বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে তখন সারা দেশ উত্তপ্ত । ঠিক এই মূহুর্তে সুনামগঞ্জ মহ কোমার প্রথম প্রাথমিক বিদ্যালয় ‘কলায়া প্রাথমিক বিদ্যালয়’ । ঐ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে বদলি হয়ে আসেন জনাব আজহার আলী সাহেব । তিনি জামালগঞ্জ উপজেলার রাধানগর গ্রামে জন্ম গ্রহন করেন । কর্মজীবনে তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহন করেন । তিনি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেই উপলব্ধি করতে পেরেছিলেন যে , ঐ বিদ্যালয়ের পাশে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন আর তা করতে না পারলে কর্মজীবনের সফলতা ও পূর্নতা আসবে না । শিক্ষাকে জনগনের আরও কাছাকাছি নিয়ে আসার জন্য তিনি প্রথমে উনার বিদ্যালয়ের শিক্ষকদের পরামর্শে প্রবীন শিক্ষাবিদ বিপিন বিহারী দাশের অভিজ্ঞতা নিয়ে প্রাথমিক বিদ্যালয়ে একটি মত বিনীময় সভার আয়োজন করেন । উক্ত সভায় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে তিনি অত্র এলাকায় একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করেন । উক্ত প্রস্তাবে সকলেই একমত পোষন করেন এবং বিদ্যালয় প্রতিষ্ঠায় একাগ্র চিত্তে সকলেই কাজে লেগে যান ।

বিদ্যালয় প্রতিষ্ঠায় যাঁদের অবদান সবচেয়ে বেশি

১. হাজী মজর আলী (প্রতিষ্ঠাতা) – ৪০,০০০ টাকা
২. বাবু প্রবোধ রঞ্জন তালুকদার – জমিদাতা
৩. বাবু দীগেন্দ্র তালুকদার- জমিদাতা
৪. বাবু শিবানন্দ তালুকদার – ১০০০ টাকা
৫. মো: বরকত আল চৌধুরী – ১০০০ টাকা
৬. মো: সাদেক আলী – ১০০০ টাকা
৭. মো: করিম উল্লা – ১০০০ টাকা
৮. মো: ইয়াকুব আলী – ১০০০ টাকা

বিদ্যালয় প্রতিষ্ঠায় বিশিষ্ঠ ব্যাক্তিদের মধ্যে যাঁদের অবদান সবচেয়ে বেশি তাঁরা হলেন

১. জনাব আজহার আলী (প্রধান শিক্ষক) – কলায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
২. জনাব তারা মিয়া চৌধুরী (সহকারী শিক্ষক) – কলায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
৩. বাবু রাকেশ তালুকদার (সহকারী শিক্ষক) – কলায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
৪. ব্রজ বিনোদ চৌধুরী (সহকারী শিক্ষক) – কলায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
৫. প্রতিষ্ঠাকালে রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব সাদেক আলী (সাচনা বাজার) এর
অবদান অনশ্বীকার্য

প্রতিষ্ঠাকালে বিদ্যালয় এলাকার মানুষজন , ছাত্র / ছাত্রী ও সিজনাল উৎপাদিত ফসল থেকে অর্থ , ধান , চাল দিয়ে সহযোগিতা করেছেন তাদের মধ্যে সংগ্রামপুর ,
কলায়া , শ্যামারকান্দি , ভাটিপাড়া , হরিপুর , কৌয়া , শালমারা , কচুকালী , পাঁচহিস্যা ,
নিয়ামতপুর , আহমদাবাদ , ইচ্ছারছর , জিরাগ তাহিরপুর , দুলভারচর , শেরমস্তপুর ।
প্রতিষ্ঠাকালে শিক্ষক হিসেবে যারা অবদান রেখেছেন ।
বাবু পরিমল কান্তি তালুকদার – প্রধান শিক্ষক
বাবু মোহিনী রঞ্জন দাশ – সহকারী শিক্ষক
মো: আব্দুল মজিদ – সহকারী শিক্ষক
বাবু পবিত্র কুমার দাশ – সহকারী শিক্ষক
বাবু হিমাদ্রী শেখর চক্রবর্ত্তী – সহকারী শিক্ষক
বাবু সুভাষ চন্দ্র তালুকদার – সহকারী শিক্ষক
মো: সামসুদ্দীন আহম্মদ – সহকারী শিক্ষক
মো: নূরুজ্জামান – সহকারী শিক্ষক

স্বীকৃতি কাল
৮ম – ০১/০১/১৯৭৪
৯ম – ০১/০১/১৯৭৯
হাইস্কুল হিসেবে স্বীকৃতি পাওয়ার পূর্ব পর্যন্ত শিক্ষার্থীদের সাতগাও শাহপুর হাইস্কুলের নামে এসএসসি পরিক্ষা দিতে হত ।
আর্থিক এমপিওভুক্তি – ০১/০৩/১৯৮৪
বর্তমানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের তালিকা –
মো: ফয়জুন্নুর – প্রধান শিক্ষক (ছুটিতে)
মো: সাইফুল ইসলাম – প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
কাজল চন্দ্র তালুকদার – সহকারী শিক্ষক (বাংলা)
জয়ধন তালুকদার – সহকারী শিক্ষক (হিন্দু)
শামীম আহমদ – সহকারী শিক্ষক (মুসলিম)
আরতি রানী সরকার – সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)
চয়ন কুমার তালুকদার – সহকারী শিক্ষক ( সামাজ বিজ্ঞান)
মো: জামরুল ইসলাম – সহকারী শিক্ষক ( কৃষি)
মো: সাইফুল ইসলাম – সহকারী শিক্ষক(শরীরচর্চা)
মিটন তালুকদার – সহকারী শিক্ষক (গনিত)
অপু রায়হান – রির্সোস টিচার
নবেন্দু ভূষন তালুকদার -অফিস সহকারী কাম হিসাব সহকারী
জয় চন্দ্র দাশ – কম্পিউটার ল্যাব অপারেটর
মো: আবুল কালাম – নিরাপত্তা কর্মী
টিপু তালুকদার -নৈশ প্রহরী
ববিতা আক্তার – আফিস সহায়ক
নান্টু তালুকদার -পরিচ্ছন্নতা কর্মী
রুবী রানী দাশ – আয়া
২৯/০২/২০২০ খ্রি:
বর্তমান শিক্ষক , শিক্ষার্থী , পূর্বতন শিক্ষার্থী ও এলাকার শুভানুধ্যায়ী ব্যাক্তিবর্গের সমন্বয়ে সহ আনন্দে উদযাপিত হয় “৫০ বছর সুবর্ন জয়ন্তী ” ।
এই বিদ্যালয়ের অনেক কৃতি শিক্ষার্থী রয়েছেন যারা দেশ ও জাতি গঠনে অনন্য
ভূমিকা রাখছেন । তাদের মধ্যে অন্যতম হলেন সচিব মো: জিল্লুর রহমান চৌধুরী ,এডভোকেট প্রনব কান্তি দাশ , উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে , ডেপুটি কমিশনার তপন চন্দ্র দে , যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যক্ষ মো: আব্দুল হামিদ আরও অনেকেই ।
এই বিদ্যালয় প্রতিষ্ঠায় যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং অর্থ বিত্ত দিয়ে সাহায্য করেছেন এবং বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন তাঁরা আজ অনেকেই প্রয়াত হয়েছেন । এলাকাবাসী ও দেশবাসী তাদেঁরকে স্বশ্রদ্ধ চিত্তে স্মরণ করে এবং রুহের মাগফেরাত কামনা করে ।