হাওর-নদী-বিলের অপরূপ সৌন্দর্য্য মন্ডিত, হিজল-করচ সুশোভিত , দেশের উত্তর পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত গ্রাম এলাকায় সুনামগঞ্জ জেলার এককালের সবচেয়ে পশ্চাৎপদ থানা তৎকালীন জামালগঞ্জ , বর্তমানে উপজেলা বিশ্বম্ভরপুর । ১৯৭০ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে বর্তমান বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সংগ্রামপুর-কলায়া গ্রামের মধ্যবর্তি স্থানে অজপাড়া গ্রামে আমাদের সুযোগ্য পূর্বসুরীদের ঐকান্তিক প্রচেষ্টায় অমানিশার ঘোর অন্ধকার ভেদ করে জ্বলে উঠে এক আলোর প্রদীপ “হাজী মজিদ উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়” । বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অন্যান্য শুভানুধ্যায়ী ব্যাক্তিদের প্রানান্তর প্রচেষ্টায় গৌরবোজ্জ্বল ৫০ বছর পুর্তি ২০২০ খ্রিষ্টাব্দ,”সুবর্ন জয়ন্তী ও পুনর্মিলনী উৎস” উদযাপিত হয় । এতে প্রতিষ্ঠানের পরিচিতি সুনামে উদ্ভাসিত হয় ।
কবির ভাষায়-মহাজ্ঞানী মহাজন যে পথে করিয়াছেন গমন আমরা সেই পথের অনুসারী । ঠিক ঐ সময়ের গুনীব্যক্তিত্ব, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা । এই বাংলার বিপুল জনগোষ্ঠীকে একটি মেধাবী জাতি হিসেবে গড়ে তোলার লক্ষে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়ন করে চলেছেন । প্রকৃত শিক্ষা ও উন্নত মেধা ব্যতিত কোন জাতি এই বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাড়াতে পারে না । এই বিষয়টি উপলব্দি করে সরকার একটি জ্ঞান ভিত্তিক জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষে নতুন কারিকোলাম চালু করেছেন । আমরাও তা বাস্তবায়নে মনোযোগী হয়েছি ।
এই বিদ্যালয়ের বহু কৃতি শিক্ষার্থী রয়েছেন । যারা দেশের বিভিন্ন দায়িত্বশীল পদে থেকে সুনামগঞ্জ ও দেশের সুনাম উজ্জ্বল করেছেন ।
বিদ্যালয়টি প্রতিষ্ঠায় যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আর্থিক , শারিরীক ও মানসিক বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন , তাঁরা আজ অনেকেই নেই । তাদের কথা ভাবলে মনটা ভারাক্রান্ত হয়ে যায় ।
শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীদের অবদান অনশ্বিকার্য । যাঁদের অকৃত্রিম স্নেহপূর্ন পাঠদানে এই বিদ্যালয়টি সুনামগঞ্জ জেলায় অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্থান লাভ করে ।
কর্মই জীবন । সৃজনশীল কর্ম দ্বারাই দীর্ঘ ও উন্নত জীবন লাভ করা যায় ।
পরিশেষে আমি দৃঢ়: আশা পোষন করব যে , আমাদের হাজী মজিদ উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়টি যেন একটি পূর্নাঙ্গ কলেজে রুপান্তরিত হয়ে শিক্ষা বিস্তারে যুগের চাহিদা পূরনে সক্ষম হয় ।
মো: সাইফুল ইসলাম
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
হাজী মজিদ উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়
সংগ্রামপুর-কলায়া
